চুয়াডাঙ্গায় ক্ষুদ্র ও ব্যবসায়ীদের অযৌক্তিক লাইসেন্স গ্রহণের প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করে নাসিবের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি(০২.০৮.২২): ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অযৌক্তিক লাইসেন্স গ্রহণের প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করে নাসিব চুয়াডাঙ্গা জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে উদ্বেগ প্রকাশ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান কাঞ্চন লিখিত বক্তব্যবে বলেন, তামাকজাত পণ্য বিক্রয়, প্রদর্শন, জরিমানা বৃদ্ধি, বিলুপ্তসহ ৭টি দাবিতে উত্থাপন করা হয়। নাসিব দেশব্যাপি ক্ষুদ্র, মাঝারি ও বড় কুটির শিল্পর উদ্যােক্তাদের নিয়ে ১৯৮৪ সাল থেকে কাজ করছে। এ খাতকে সমৃদ্ধ ও অর্থবহ করতে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।
দ্রুত সময়ে স্বাস্থ্যমন্ত্রী আইন গুলো সংশোধন করবে বলে আশা করেন নাসিব সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসিব চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি কামরুজ্জামান কাঞ্চন, নরুজাহান খাতুন, সদস্য নাজমা আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিকরা।।























