চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার রুদ্রপুর সীমান্তে ৯টি স্বর্ণেরবারসহ পাচার কারী আটক

Padma Sangbad
১৪৯

আরিফুজ্জামান আরিফ।।শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ’ ৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবার সহ শুকুর আলী (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক শুকুর আলী রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান পিএসসি জানান, গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচার কালে তাকে ৯টি স্বর্ণের সহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১কোটি ৭০লাখ টাকা বলে জানায় বিজিবি।

এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যাবহৃত একটি মটরসাইকেল। স্বর্নসহ পাচারকারী কে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই নিয়ে খুলনা-২১ বিজিবি গত ৬ মাসে প্রায় সাড়ে ১৩ কেজি সোনা আটক করেছে। এ সময় ৭ জন আসামীকে আটক করে তারা। সমুদয় আটককৃত সোনার সিজার মুল্য প্রায় ১০ কোটি টাকা।

আপডেট : ০৮:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২