চুয়াডাঙ্গা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ১১

Padma Sangbad
৬৬

দৈনিক পদ্মা সংবাদ,visit for latest bangla news 24/7www.padmasangbad.com

মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলাচর ও বকুলতলা গ্রামে কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন। এছাড়া আরও কয়েকজন মুন্সীগঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, গেলো ইউপি নির্বাচনের পর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লা ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুরুজ হোসেন মেম্বার একপক্ষে এবং অপর পক্ষ দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের লোকজনের মধ্যে প্রায়ই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে।

আরও পড়ুন: ইউক্রেনে নতুন আতঙ্কের নাম ‘কামাকাজি’ ড্রোন

তারই ধারাবাহিকতায় সোমবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বকুলতলার অধিবাসী বৃদ্ধ মনির হোসেন আছরের নামাজ পড়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে নেওযার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও কতোজন গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

সুত্র:একাত্তর।

আপডেট : ০৩:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২