চুয়াডাঙ্গা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

Padma Sangbad
১৩৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮২ জন।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৯৮ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৮৪ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬১ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৭৬ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪০০ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪০ হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৩৩৭ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ হাজার ১৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ২৭২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ৮৭৪ জন।

আপডেট : ১১:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২