চুয়াডাঙ্গা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Padma Sangbad
১০৩

কোটচাঁদপুর প্রতিনিধি।

শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন নেতাকর্মিদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও কলেজ ছাত্রদলের আয়োজনে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শহরের মেইন বাসষ্টান্ড মোড় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিন করে মেইন বাজার পায়রা চত্তরে এসে শেষ হয় সেসময় কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়নের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিলু পারভেজ জনি, সোহেল রানা, সাগর আহম্মেদ, সদস্য রিমনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগ ও পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর যে পরিমান হামলা, মামলা গুম খুন শুরু করেছে
যা বিগত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি।
বিক্ষোভ সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর- রশিদ, যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ডিপলু, যুবদলের সদস্য এ.কে আজাদ প্রমূখ।

আপডেট : ০৫:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২