চুয়াডাঙ্গা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-৩

Padma Sangbad
১১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬০) ও শতবর্ষী মোহর আলী নামের দু’জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে পৃথক দুর্ঘটনায় তারা হতাহত হন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যান যাত্রী নুরজাহান বেগম নিহত হন। এ সময় ভ্যানচালক বাবলু (৫০), যাত্রী জামেনা খাতুন (৬৫) ও গঞ্জনা বেগম (৮০) নামে তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে ভ্যানচালক বাবলুর অবস্থা আশঙ্কাজনক।

নিহত নুরজাহান বেগম সদর উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী।

অপরদিকে, একই উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শতবর্ষী মোহর আলী নামে অপর এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহর আলী উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার মৃত রব্বানী মালিতার ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার জ্যোতি জানান, হাসপাতালে আসার আগেই নুরজাহান বেগম এবং চিকিৎসাধীন অবস্থায় মোহর আলী মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

আপডেট : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২