চুয়াডাঙ্গা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৩

Padma Sangbad
১০৯

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘরিলা এলাকায় এ দুর্টঘনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।
তিনি বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘরিলা ক্রসিংয়ে পৌঁছালে সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।।

আপডেট : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২