চুয়াডাঙ্গা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে সেমিফাইনালে মরক্কো :বিদায় রোনালদো; বিদায় পর্তুগাল

Padma Sangbad
১০২

বিশ্বকাপ ট্রফি আর ছুঁয়ে দেখা হলো না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। মরক্কোর কাছে ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল। বিশ্বকাপের শেষটা ভালো হলো না সিআর সেভেনের। শেষ দুই ম্যাচ তাকে প্রথম একাদশের রাখেননি পর্তুগিজ কোচ। আজকের ম্যাচের প্রথমার্ধে গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সান্তোস তাকে মাঠে নামালেও কিছুই করতে পারেননি। এভাবেই বিশ্বকাপ শেষ হয়ে গেল পর্তুগালের।

দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু মরক্কো সুযোগ তৈরি করেছে তাদের চেয়েও বেশি। ৫ম মিনিটে জোয়াও ফেলিক্সের জোরাল হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক ইয়াসিন বোনো। দুই মিনিট পর মরক্কোর হাকিম জিয়াশের কর্নার কিক থেকে ইউসেফ এন-নেসিরির হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। যদিও সেটা অফসাইড ছিল। ৪২তম মিনিটে এগিয়ে যায় মরক্কো।
বাঁ দিক থেকে ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহর ক্রস পোস্ট ছেড়ে এগিয়ে এসে পাঞ্চ করার চেষ্টায় ব্যর্থ হন পর্তুগালের গোলকিপার দিয়োগো কস্তা। তার এই মারাত্মক ভুলে দারুণ হেডে গোল করেন মরক্কোর নেসিরি। এই নিয়ে মরক্কোর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তিন গোল করলেন সেভিয়ার ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিরতির পর ৫১তম মিনিটে অবশেষে রোনালদোকে নামান পর্তুগাল কোচ সান্তোস।
কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। ফলে আফ্রিকার কোনো দেশের প্রথম সেমিফাইনালে যাওয়ার ইতিহাস গড়লো দেশটি ।
৯০+৩ মিনিটে লাল কার্ড দেখেন মরক্কোর তারকা ফুটবলার ওয়ালিদ চেদ্দিরা। এরপর শেষের ৫ মিনিট ১০ জনের মরক্কোকে কাছে পেয়েও গোল দিতে পারল না রোনালদোর পর্তুগাল।
৮৩ মিনিটে মরক্কোকে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন মরক্কোর গোলরক্ষক আগের ম্যাচের নাত্যক বুনু। ডি বক্সের সামান্য ভেতরে থেকে হোয়াও ফেলিক্স বা পায়ের দুর্দান্ত বাকানো শট নিলে ডান দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বুনু।

৯০ মিনিটে ডিবক্সের ভেতর থেকে রোনালদোর ডান পায়ের জোড়ালো শট রুখে দেন বুনু। ৯২ মিনিটে মরক্কোর চেদিরা দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকান দলটি। ৯৫ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন মরক্কোর আবুখলিল। পর্তুগিজ গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেননি তিনি। ৯৭ মিনিটে পেপের দুর্দান্ত হেড গোলবার ঘেষে চলে গেলে গোলবঞ্চিত হয় পর্তুগাল।

ম্যাচের একদম শেষ দিকে আরো দুটি গোলের সুযোগ তৈরি করলেও গোল দিতে পারেনি পর্তুগাল৷ ফলে বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিলো পর্তুগাল। আর ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো মরক্কো।।

আপডেট : ১১:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২