শিরোনাম :
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত
Padma Sangbad

পঞ্চগড় জেলার সদর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত ও পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আরেফিনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।।

























