চুয়াডাঙ্গা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র কর্মকর্তা হয়েও বারবার ভারপ্রাপ্ত ডিসি ফুড হচ্ছেন মনোতোষ

Padma Sangbad
১৫৬

আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ধূর্ত মনোতোষ মজুমদার তার ব্যাচের সবচেয়ে জুনিয়র কর্মকর্তা। তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। অথচ অদৃশ্য ক্ষমতার জোরে এই ধূর্ত কর্মকর্তা বারবার ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হচ্ছেন। এ নিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। কর্মকর্তারা বলছেন, খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে জুনিয়র এই কর্মকর্তা বারবার প্রাইজ পোস্টিং নিচ্ছেন। আর এই পোস্টিং নিয়ে নেমে পড়ছেন নানা ধরনের অনিয়ম দুর্নীতিতে। ইতিমধ্যে তিনি নড়াইল ও বাগেরহাটে ভারপ্রাপ্ত ডিসি ফুড হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মাগুরায় রয়েছেন।
একাধিক সূত্র জানিয়েছেন, মনোতোষ মজুমদার ২০১০ সালে একটি খাদ্য গুদামের ওসি এলএসডি ছিলেন। ওইসময় তিনি প্রমোশন নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হবেন না বলে হাইকোর্টে রিট করেন। তখন তার ব্যাচের সবাই প্রমোশন নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হয়ে যান। বাধ্য হয়ে তাদেরকে স্যার সম্বোধন করা লাগে তাকে। বিড়ম্বনায় পড়েন তিনি। একপর্যায়ে রিট প্রত্যাহার করে প্রমোশন নেন তিনি। ফলে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হয়ে যান জুনিয়র কর্মকর্তা। সূত্র জানিয়েছেন, গুদামে যেভাবে লুটপাট করা যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে সেইভাবে করা যায় না। এ কারণে তিনি প্রমোশন নিতে অনীহা প্রকাশ করেন।
খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নড়াইলে ভারপ্রাপ্ত ডিসি ফুড থাকাকালীন মনোতোষ মজুমদার ব্যাপক মাত্রায় অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তখন তাকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কালিয়ায় বদলি করা হয়। অদৃশ্য খুঁটির জোরে সেই বদলি বাতিল করিয়ে পোস্টিং নেন বাগেরহাট সদর উপজেলায়। কেবল পোস্টিং নেননি। সেখানে তিনি ভারপ্রাপ্ত ডিসি ফুডের দায়িত্ব বাগিয়ে আনেন লাখ লাখ টাকা খরচ করে। এরপর শুরু করেন বেশুমার দুর্নীতি।
সূত্র জানিয়েছেন, মনোতোষ মজুমদার সবসময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পোস্টিং নেন। এরপর হয়ে যান ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা। মন্ত্রণালয় থেকে বাগিয়ে আনেন ভারপ্রাপ্ত ডিসি ফুডের পদ। নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থাকাকালীন নানা অপকর্মে জড়ান তিনি। তার বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগও রয়েছে। একপর্যায়ে হয়ে যান নড়াইলের ভারপ্রাপ্ত ডিসি ফুড। নড়াইলে থাকা অবস্থায় মাগুরার এক ব্যবসায়ীর মাধ্যমে নড়াইলের গুদামে চাল নেন। যা নড়াইলের একাধিক মিলারের নামে দেখান বলে সূত্র জানিয়েছেন। অভিযোগ রয়েছে, নড়াইলের একাধিক ওসি এলএসডিকে নিম্নমানের চাল নিতে বাধ্য করেন মনোতোষ। এছাড়া, তিনি টিআর কাবিখার চাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করার প্রস্তাব করেন ওসি এলএসডিদের।
খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মনোতোষ মজুমদারের অনৈতিক দাবি পূরণ না করায় কোনো রকম অভিযোগ না থাকার পরও একজন ওসি এলএসডিকে মাত্র ছয়মাসের মাথায় বদলি করতে সক্ষম হন। বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় এমপি মাশরাফি বিন মুরতজার পিতা তৎকালীন ডিসিকে দিয়ে দুর্নীতিগ্রস্ত মনোতোষকে বদলি করতে বাধ্য হন বলে সূত্র জানিয়েছে।
নড়াইল থেকে বদলি হন বাগেরহাট সদর উপজেলায়। সেখানে গিয়ে রাতারাতি হয়ে যান ভারপ্রাপ্ত ডিসি ফুড। এরপর শুরু করেন নানা অপকর্ম। সেখানেও এক ব্যবসায়ীর মাধ্যমে নানা ধরনের অপকর্মে জড়ান। দুর্নীতির বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে বাগেরহাটের তৎকালীন জেলা প্রশাসক মনোতোষ মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো মাগুরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে প্রাইজ পোস্টিং দেয়া হয়। একইসাথে করা ভারপ্রাপ্ত ডিসি ফুড। এখানে এসেও তিনি লাগামহীন অপকর্মে জড়িয়ে পড়েন। যার সর্বশেষ প্রমাণ আড়পাড়া খাদ্য গুদাম থেকে ১৯০ মেট্রিকটন চাল আত্মসাৎ ও বিনোদপুর গুদামে নিম্নমানের চাল কেনা।
কর্মকর্তাদের প্রশ্ন, খাদ্য বিভাগে কি ডিসি ফুড হওয়ার মতো কোনো কর্মকর্তা নেই যে মনোতোষ ছাড়া হচ্ছে না? যদি ভারপ্রাপ্ত করাই লাগে তাহলে সিনিয়র কাউকে করা হয় না কেন? আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একজন জুনিয়র কর্মকর্তাকে কেন বারবার জেলা কর্মকর্তার দায়িত্ব দেয়া হচ্ছে?।

আপডেট : ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩