চুয়াডাঙ্গা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আখের অভাবে দর্শনা কেরু চিনিকলে মাড়াই বন্ধ

Padma Sangbad
৯০

দর্শনা কেরু চিনিকল আখের অভাবে ২০২২-২০২৩ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। ১৯৩৮ সালে চিনিকলটি প্রতিষ্ঠার পর এই প্রথম মৌসুমের মাত্র ৪২ কার্যদিবসের মাথায় মাড়াই বন্ধ হলো। দেশের সর্ববৃহত সুপার মিল কমপ্লেক্স দর্শনার কেরু অ্যান্ড কােম্পানি ২০২২-২৩ মৌসুমের আখ মাড়াই মাত্র ৫৩ দিনের লক্ষ্যমাত্রা থাকলেও আখের অভাবে ৪২ দিনে ৪৬ হাজার ৯৩৭ টন আখ মাড়াই করে শুক্রবার পর্যন্ত দু’হাজার ২৭০ টন চিনি উৎপাদন করা হয়েছে। চিনির গড় আহরণের হার ছিল পাঁচ শতাংশ। মাড়াই মৌসুম শেষ হওয়ায় এবার কােম্পানীর চিনিকল বিভাগে প্রায় ৫০ কােটি টাকা লােকসান গুণতে হবে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভােরে আখেরি হুইসেল বাজিয়ে সমাপ্ত করা হয় মাড়াই কার্যক্রম। কেরু চিনিকলের ৮৪ বছরের ইতিহাসে এটাই সর্বনিম্ন আখ মাড়াইয়ের রেকর্ড বলে জানাগেছে।
উল্লখ্য , চলতি মাড়াই মৌসুমে ২০২২-২০২৩ সালে ৫৩ দিনে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছিল। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৭ শতাংশ। চলতি রােপন মৌসুমে ৪ হাজার ২৩০ একর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্য মিলের নিজস্ব কৃষি খামারগুলাের ১ হাজার ৫০ একর জমিতে আখ চাষ হয়েছে।
তবে ২০২২-২০২৩ চলতি মাড়াই মৌসুমে ৫৩ দিনের লক্ষ্যমাত্রা থাকলেও মাত্র ৪২ দিনেই কেরু চিনিকলের মাড়াই মৌসুম শেষ হলাে। এ ৪২ দিনে মাত্র ৪৬ হাজার ৬০ মট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এতে ২ হাজার ২১৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে জানায় চিনিকল কর্তৃপক্ষ। যার চিনি আহরণের হার মাত্র ৫ দশমিক শূন্য ৫।
কর্তৃপক্ষের অবহেলায় এবার আখের সাথে পাতা ও ময়লাযুক্ত শিকড় মাড়াইয়ের মহোৎসব চলে। চিনিকারখানায়। মাড়াইয়ের পরিমান বেশী দেখাবার প্রতিযাগীতায় আখ এতটাই অপরিস্কার ছিল ট্রলিতে আখ আসে না আখের (শুকনা পাতা) আসে তা সহজেই বুঝা যেতনা। প্রবীণ কর্মচারীরদের অভিমত- তারা কখনাে এত অপরিস্কার আখ মাড়াই হতে দেখেননি চিনিকারখানায়, যার প্রভাব চিনি আহরণের হার তলানীত পড়ে। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বড় অংকের লােকসান হবে প্রতিষ্ঠানটিতে। গত ২০২১-২২ মৌসুমে চিনি কারখানায় ৭০ কাটি টাকা লোকসান গুণতে হয়েছিল।
তবে এ বছরেও চিনি কারখানায় প্রতিষ্ঠানটির ৫০-৫৫ কাটি টাকা লােকসান হবে বলে জানান কেরুর মহা-ব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম।
চিনিকলের কারখানা বিভাগ আরও জানায়, ২৩ ডিসেম্বর চলতি মৌসুমে কেরু চিনিকলের মাড়াই দিবস শুরু হয়। বড় ধরনের কোনো যান্ত্রিক ক্রুটি ছাড়াই শুক্রবার ভোর সাড়ে ৫টায় আখের অভাবে এ মৌসুমের মাড়াই বন্ধ করা হয়েছে।

চিনিকল সূত্রে জানা গেছে, এ বছর মাড়াই দিবসের আগে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ছয় শতাংশ চিনি আহরণের হিসাব ধরে ৫৩ কার্যদিবসে ৬২ হাজার টন আখ মাড়াই করে তিন হাজার ৮৮৪ টন চিনি উৎপাদনের।

চিনি কারখানা এবারো লোকসানের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।।

আপডেট : ০৬:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩