চুয়াডাঙ্গা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার

Padma Sangbad
৯০

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় দুই মোটর সাইকেল আরোহী।

বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরে, পুটখালী গ্রামের সজলের মোড় নামক স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাদেরকে থামতে বলে। তারা মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেলের পিছনে থাকা ব্যক্তির সাথে বহনকৃত কষ্টেপ দ্বারা পেচানো একটি প্যাকেট ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে যায়। তাদের ধরার চেষ্টা করলে তারা দ্রুত বেগে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৬৬ কেজি ১৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

আপডেট : ১০:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩