শিরোনাম :
সুজলপুরে নিম্নমানের বালি-খোয়া দিয়ে রাস্তা সংস্কার
Padma Sangbad

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর জামতলা মোড়ের ডান দিকের রাস্তাটি দীর্ঘদিন ধরে পড়েছিল সংস্কারের নাম করে। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এই রাস্তায় চলাচলকারী হাজার হাজার মানুষের। অতি সম্প্রতি এই রাস্তাটির একাংশের সংস্কার কাজ শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে।
স্থানীয়দের অভিযোগ, একেবারেই নিম্নমানের বালি (কাদাযুক্ত বালি) এবং খোয়া ব্যবহার করা হয়েছে সংস্কার কাজে। যে পরিমাণ বালি এবং খোয়া ব্যবহার করার কথা তাও দেয়া হয়নি। রাস্তাটি এভাবে নির্মিত হলে আগামী বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। তারা অবিলম্বে কাজ বন্ধ করে সিডিউল মেনে সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।।




















