নড়াইলে ৪৬০ পিস ইয়াবাসহ দুইটি মটর সাইকেল উদ্ধারসহ আটক ২

রিপন বিশ্বাস,নড়াইল।
নড়াইলে সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে ৪৬০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্যকে আটক ও দুইটি মটর সাইকেল উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাঁদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার ফারুক হোসেন (১৯) ও কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমান (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।


এসময় কক্সবাজার জেলার টেকনাফ থানার ফারুক হোসেনের নিকট থেকে ৩১০ পিস এবং কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
অপরদিকে পৃথক একটি অভিযানে চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া দুইটি চোরাই মোটরসাইকেল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।





















