চুয়াডাঙ্গা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘের থাবায় আহত হয়ে ২১ দিন পর অনুকুলের মৃত্যু

Padma Sangbad
৯৫

বাগেরহাটে অনুকুল গাইন (৩০) নামে এক জেলে সুন্দরবনে বাঘের থাবায় গুরুতর আহত হয়ে ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত অনুকুল গাইন উপজেলার আমুরবুনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।
সুন্দরবন জিউধারা স্টেশন (মোংলা) কর্মকর্তা মো. শাহজাহান বলেন, গত ২৭ জানুয়ারি সুন্দরবনের সুদীরেরচিলা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন অনুকুল গাইন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরদিন পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা ২১ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
বন কর্মকর্তা শাহজাহান বলেন, মাছ ধরতে গেলে বাঘের আক্রমণে অনুকুলের পিঠের বাম পাঁজরের হাড় ভেঙে পেটের নাড়ী বের হয়ে যায়। পরে গামছা দিয়ে বেঁধে নেয়া হয়েছিলো হাসপাতালে। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত অনুকুলের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারি অনুদানের ব্যবস্থা করা হবে।।

আপডেট : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩