চুয়াডাঙ্গা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Padma Sangbad
১৫৩

যশোর কেন্দ্রীয় কারাগারে নারায়ন চন্দ্র বিশ্বাস (৮০) নামে একজন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পোনে ১০টার দিকে তার মৃত্যু হয়। নারায়ন চন্দ্র নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্র গ্রামের প্রিয় বিশ্বাসের ছেলে। তার কয়েদি নাম্বার ছিল ৫৭২৬/এ।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর জানান, চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক তহশিলদার নারায়ন চন্দ্রের নামে একটি দুর্নীতি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। চলতি বছরের ১২ জানুয়ারি নারায়ন চন্দ্র কারাগারে আসেন। শুক্রবার রাতে হঠাৎ করে তিনি বমি করছিলেন এবং অসম্ভ ঘামছিলেন। রাত ৯টা ৩৮ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপডেট : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩