চুয়াডাঙ্গা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনিয়া গান্ধীর রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত

Padma Sangbad
৯০

অনলাইন ডেস্ক।

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন ভারতের সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ছত্তিশগড়ের রায়পুরে এক দলীয় অধিবেশনে তিনি এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই আমার যাত্রা শেষ হতে পারে। এই যাত্রা শেষই আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করবে।

এ মন্তব্যের পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকদের একাংশের দাবি, এই মন্তব্যের মাধ্যমে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন সোনিয়া গান্ধী।

তাই যদি হয় তবে, আগামী বছরের লোকসভা নির্বাচনে সম্ভবত তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না। যদিও এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

রায়পুরের প্ল্যানারি অধিবেশনে ছেলে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র প্রশংসা করেন সোনিয়া। গত বছরের সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে শুরু হওয়া এ পদযাত্রা জানুয়ারিতে জম্মু-কাশ্মীরে শেষ হয়।

আরও পড়ুন: কক্সবাজারে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভারত জোড়ো যাত্রার মিছিল দিল্লিতে পৌঁছালে তাতে অংশ নিয়েছিলেন সোনিয়া গান্ধী। তখন ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল তাকে। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা ছিল দলের একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যাত্রা প্রমাণ করেছে ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা ও সাম্য চায়।

খবর: ইন্ডিয়া টুডে।

আপডেট : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩