চুয়াডাঙ্গা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন রাষ্ট্রপতির

Padma Sangbad
৯০

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে মাগরিবের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও বঙ্গভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩