চুয়াডাঙ্গা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Padma Sangbad
৯২

আরিফুজ্জামান আরিফ।। ঝিকরগাছায় দাদীর সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৯শে মার্চ) দুপুর দুইটায় উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত মিথিলা ঝিকরগাছা উপজেলার নন্দীডুমুর গ্রামের আক্তারুল কবিরের মেয়ে।

মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড় পোদাউলিয়া গ্রামে নানীর বোনের বাড়ীতে বেড়াতে এসেছিলো।

বড়পোদাউলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায়।পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায় মিথিলা।

এদিকে মিথিলার মৃত্যুতে তার বাড়ী নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩