চুয়াডাঙ্গা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার গোগা সীমান্তে ১৩টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

Padma Sangbad
৬৯

আরিফুজ্জামান আরিফ।

শার্শার গোগা গাজী পাড়া জব্বারের মোড় থেকে ১৩টি স্বর্নের বার সহ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার কুদরত উল্লাহ সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় যে, একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। এবং বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

আপডেট : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩