চুয়াডাঙ্গা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফে চ্যাম্পিয়ন রাশিয়া, রানার্সআপ বাংলাদেশ

Padma Sangbad
৯৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চার ম্যাচের সবক’টি জিতে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। দুই ম্যাচ জিতে ও এক ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়।

মঙ্গলবার (২৮ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ দিনের দুই খেলায় বাংলাশে ১-১ গোলে ড্র করেছে নেপালের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া।

আন্তর্জাতিক ফুটবলে নির্বাসিত রাশিয়া। সেজন্য তাদের সাফে অংশগ্রহণ। টুর্নামেন্টটি হয়েছে উয়েফার অর্থায়নে। বাংলাদেশে সাফের অতিথি হয়ে এসে বাজিমাত করেছে তারা।

বাংলাদেশ চেয়েছিলো নেপালকে হারিয়ে জয়ে মিশন শেষ করতে। সেটা পারেনি রুমা-জয়নবরা। হারতেই বসেছিলো। প্রথমে গোল খেয়ে পরে শোধ দিয়ে ম্যাচ ড্র করেছে স্বাগতিক মেয়েরা।

আপডেট : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩