চুয়াডাঙ্গা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সু চির দলকে বিলুপ্ত ঘোষণা করলো মিয়ানমার জান্তা

Padma Sangbad
৯৬

মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এক ঘোষণায় বলেছে, নতুন নির্বাচনী আইন অনুযায়ী নতুন করে দলের নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এনএলডিকে বিলুপ্ত করা হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের জন্য ক্ষমতাসীন সামরিক সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় মোট ৪০টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হয়েছে। দলগুলোর মধ্যে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডিও রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে রাজনৈতিক দলগুলোকে নতুন করে পুনঃনিবন্ধন করার নির্দেশ দেয় সরকার। জানানো হয়, আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য দলগুলোকে দুই মাস সময় বেধে দেওয়া হয়। যদিও বিরোধীরা বলছে, এভাবে জান্তা সরকার অবাধ বা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।

স্থানীয় মায়াবতী টিভি জানায়, এনএলডিসহ যেসব দল নির্বাচনের জন্য নিবন্ধন করেনি, সেই দলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য এনএলডি ইতোমধ্যে বলেছে, জান্তা সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না।

মিয়ানমারে ২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে এনএলডি। তবে সেনাবাহিনীর দাবি, নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণের দিন অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

এনএলডির নেত্রী সু চিকে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েক মামলা দায়ের করা হয়। গত দুই বছরে সেসব মামলায় এখন পর্যন্ত তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ক্ষমতাগ্রহণের পরই এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল সেনাপ্রধান মিন অং হ্লাইং নেতৃত্বাধীন জান্তা সরকার। তবে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। সম্প্রতি আবারো নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছে সেনা সরকার।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়কমন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ইংলিশ ডেইলি ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

আপডেট : ১২:৩৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩