চুয়াডাঙ্গা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

Padma Sangbad
৭৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আল আমিন নামে এক ইজিবাইক চালকের। বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের আলামিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুদ্দুস অটোর সামনে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আলামিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।।

আপডেট : ১১:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩