চুয়াডাঙ্গা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাইজুলে শেষ আইরিশদের ইনিংস

Padma Sangbad
৮৮

মিরপুরের সবুজ উইকেট ৬ বোলার নিয়ে খেলতে নেমে আয়ারল্যান্ডকে অলআউট করতে কিছুটা বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষ ভাগে প্রথম ইনিংসে ২১৪ রানে শেষ হয় আইরিশদের ইনিংস।

খালেদ আহমেদ আর অধিনায়ক সাকিব আল হাসান বাদে উইকেট পেয়েছেন বাংলাদেশের সব বোলার। অন্যদের তুলনায় বেশি বিধ্বংসী ছিলেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারের ১১তম ৫ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার।

আইরিশদের মধ্যে সর্বোচ্চ ৫০ রান আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। এ ছাড়া কার্টিস ক্যাম্পার ৩৪ এবং মার্ক এডেয়ার করেন ৩২ রান। বাংলাদেশের পক্ষে তাইজুল ৫টি এবং এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া শরিফুল ইসলাম নেন ১ উইকেট।

আপডেট : ০৪:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩