চুয়াডাঙ্গা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিকার শেষ সম্বল ভ্যান হারিয়ে দিশেহারা মোজাম

Padma Sangbad
১৪১

কোটচাঁদপুর সংবাদদাতা।।

মোজাম বিশ্বাস পেশায় সে একজন ভ্যান চালক। জীবিকার শেষ সম্বল ইঞ্জিন চালিত পাকি ভ্যানটি মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে চুরি হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।

ভুক্তভোগি মোজাম বিশ্বাস বলেন, মঙ্গলবার সকাল ১১ টা বাজে। বাড়ি থেকে বের হয়ে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের উপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যায়। ফিরে এসে ভ্যানটি আর পায়নি।

এরপর অনেক খোজ করি চারিদিকে। না পেয়ে বাড়ি ফিরে যায়। তিনি বলেন, আমার সংসারে তিন কণ্যা সন্তান আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের উপর। এখন আমার বাড়ির ৫ শতক ওই মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার।মোজাম বলেন,ভ্যানটি কালিগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনে ছিলাম। যার কিস্তি এখনও চলছে। ভ্যান হারিয়ে এখন উভয় সংকটে আমি। একদিকে কিস্তি,অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কি করবো,আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছিনা। মোজাম বিশ্বাস কালিগঞ্জ উপজেলার শাহপুর -ঘিঘাটি আবাসন সংলগ্ন পাড়ার বাসিন্দা। সে ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। বুধবার বিকালে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।উল্লেখ,কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্য দিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কতৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভুগীদের।
কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মন বলেন, এ সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরুব্বী।।

আপডেট : ১২:৪৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩