চুয়াডাঙ্গা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে জিটিভি’র সাংবাদিক লাঞ্ছিত

Padma Sangbad
১৬১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে আবারো বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। অভিযানে উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান জানান, সোমবার দুপুরে কাদিরকোল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে এমন খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে পৌঁছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আমি আমার পরিচয় প্রদান করি। আমার পরিচয় পাওয়ার পরই ক্ষেপে যান তারা। তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। আমাকে শারিরীক ভাবে লাঞ্ছিতও করেন। এসময় তারা আমাকে বলেন, অনেক সাংবাদিককে জেল খাটিয়েছি।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিশ^াস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোন মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারী কর্মকর্তাদের শাস্তির দাবী জানান। এছাড়াও অবিলম্বে হামলা কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা না করলে জেলাজুড়ে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচি নেওয়া হবে বলেও জানান জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাধারণ সম্পাদক সাবজাল হোসেনসহ কর্মরত সাংবাদিকরা।

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ^াস মফিদুল ইসলাম বলেন, না বুঝে আমার এক সিপাই তার মোবাইলটা নিয়ে নিয়েছিল। পরে আমরা তার কাছে ভুল স্বীকার করেছি।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ শহরে এমন বিতর্কিত কর্মকাÐ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পৌর কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত করে উপ-পরিদর্শক আলতাফ হোসেনসহ অন্যরা।

আপডেট : ০৬:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩