চুয়াডাঙ্গা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

Padma Sangbad
৮৮

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন-কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর এলাকার মেইন বাজারে শপিংমল গুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের সব মার্কেটে বইছে ঈদের হাওয়া। ঈদকে সামনে রেখে বাহারী রংঙের ডিজাইন আর বিভিন্ন মডেলের পোশাক শোভা পাচ্ছে বিপনী বিতানগুলোতে। শহরের বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে নেমেছে ক্রেতার ঢল। কোটচাঁদপুর শহরের পরশমণি শপিং কমপ্লেক্স, সততা বস্ত্রালয়, আপন শপিংমল, লাজুক ফ্যাশন, রংধনু গার্মেন্টস, সোহাগ গার্মেন্টস, বসুন্ধরা গার্মেন্টস, প্রিয় ফ্যাশন, চিক ফ্যাশন, আল-জাহারা বস্ত্র বিতান, আপন বস্ত্র বিতান, আদর্শ গার্মেন্টস, ময়ুরী বস্ত্র বিতানসহ শহরের বিভিন্ন কসমেটিক্সে দোকানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা।
এদিকে পোশাক বিক্রেতারা বলছেন, ২০ রমজানের পর থেকে ক্রমেই ভিড় বাড়ছে। এবারের ঈদ কালেকশনে ক্রেতারা কিনছেন বাহারী রংয়ের দেশী বিদেশী পোশাক। তবে দাম ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে তাদের দাবী।
তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে, লেহেঙ্গা, ওয়ান পিচ, টু পিচ, টপস গেঞ্জী ,ব্যাগ সেট, কোটী সেট, জিন্স,গাউন,এবং লং কামিজ, সর্ট কামিজ। এছাড়াও বিভিন্ন নায়িকাদের নামানুসারে থ্রি পিসের চাহিদাও ব্যাপক বলে জানান বিক্রেতারা। এ ছাড়া বিভিন্ন বাহারি ডিজাইনের চাহিদা রয়েছে। তরুণীদের পোশাক ৫ শত টাকা থেকে শুরু করে ৩/৪ হাজার টাকা দামেও আচে।
ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা। মেয়ে শিশুদের পছন্দের তালিকায় রয়েছে লং ফ্রক ও পার্টি ফ্রক। এ ছাড়া মার্কেটগুলোতে উঠেছে বাহারি রংয়ের লেহেঙ্গা ও লং কামিজ। শিশুদের চাহিদার শীর্ষে রয়েছে পরী গাউন,স্কাট,সুতি টি-শার্ট । এ ছাড়া বিভিন্ন ডিজাইনের প্যান্ট। ঈদে তরুণদের পোশাকেও রয়েছে ভিন্নতা। তবে প্রতিবারের মতো এবারেও ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবির সমাহার দেখা গেছে মার্কেট গুলোতে ভিড় দেখা গেছে অনেক বেশি। কথা হয় দুই মেয়ে ইশা ও ঐশী কে সাথে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা স্বপ্না খাতুনের সাথে । তি জানান নিজের জন্য না হলেও মেয়ে দের শখ পুরোন করতে বাজারে আসা। দুই টা লেহেঙ্গা কিনলাম ৫ হাজার টাকা দিয়ে। আরেক ক্রেতা আব্দুল সাত্তার পেশায় শিক্ষক তিনি জানান দাম একটু বেশি তার পরেও কিনতে হবে। বছরের একটি দিন মা,বাবা, মেয়ে ও নিজের জন্য কিনলাম।শুধু তিন মেয়ার ১২ হাজার টাকা লেগেছে। আমাদের টা বাদে। তারপর ও কিনতে পরে খুশি লাগছে। সততা বস্ত্রালয়ের বিক্রেতা রকি শেখ জানান, বেচাকেনা ভালো তবে এখন একটু কম। রোজার শুরুতে বেশি ছিলো। বিগত সময়ে চেয়ে এবার অনেক ভালো।।

আপডেট : ১১:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩