চুয়াডাঙ্গা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় থানায় মামলা

Padma Sangbad
৭৬

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিস্ট্রী অফিসের দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে অতিসম্প্রতি অবরুদ্ধ হয়ে লাঞ্চিত ও হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনার সাথে জড়িত সাব-রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন লাঞ্চিত হওয়া এটিএন বাংলার পঞ্চগড় জেলা প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। মামলার বাদী সিদ্ধার্থ কর্মকার জানান, গত মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আটোয়ারী সাব রেজিস্ট্রী অফিসে এ ঘটনাটি ঘটে। তিনি বলেন, আটোয়ারী সাব-রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে। এঅবস্থায় অভিযোগের প্রেক্ষিতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সাব রেজিস্ট্রারের সাথে কথা বলতে সময় টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিম, সোহাগ হায়দার, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি নূর হাসান সহ আমরা ৫ জন সাংবাদিক রেজিষ্ট্রী অফিসে যাই। সাংবাদিকদের উপস্থিতি টের পাওয়া মাত্রই সাব রেজিস্ট্রার মিজানুর রহমান দ্রæত সটকে পড়েন। সাংবাদিকরা জানান, তার অদৃশ্য ইশারায় কোন কিছু বুঝে উঠার আগেই এটিএন বাংলার  সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার ও চ্যানেল এস’র সাংবাদিক আব্দুর রউফের উপর হামলা করেন দলিল লেখক জিয়ারুল, নাসিরুল, গোলাম উদ্দীন, জাহেদুল, রুস্তম, মিনারুল সহ আরো কয়েকজন। একপর্যায়ে তারা দু’জন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিসের একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করেন। সিদ্ধার্থ কর্মকার বলেন, পুলিশ আমাদেরকে উদ্ধার করার পর সহকর্মীদের সাথে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আটোয়ারী থানায় একটি জিডি করেছি। যাহার নং-৪৭৩,তারিখ-১১/০৪/২০২৩ ইং। জিডির বিষয়টি জানাজানি হলে, হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে ঘটনাটি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করি। যাহার মামলা নং-০৯, তারিখ: ১৩/০৪/২০২৩ ইং। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা সাব রেজিস্ট্রি অফিসে অবরুদ্ধ অবস্থায় দুই সাংবাদিককে উদ্ধারের ঘটনা শিকার করে বলেন, সাংবাদিক আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সাব রেজিস্ট্রার অফিসের তালাবদ্ধ একটি কক্ষ থেকে অবরুদ্ধ দুই সাংবাদিকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। মামলার খবর পেয়ে আসামীরা গা ঢাকা দিয়েছে।।

আপডেট : ১১:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩