চুয়াডাঙ্গা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয় কৃষক নিহত

Padma Sangbad
৯২

অনলাইন ডেস্ক।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হাওরে ধান কাটার সময় আলাদা বজ্রপাতের ঘটনায় ছয় কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন উপজেলার হাওরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের হাওরে ধান কাটার সময় বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে দুই কৃষক নিহত এবং একজন আহত হন।

তারা হলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কিশোর মিলন মিয়া (১৪), রণভূমি গ্রামের শামছু মিয়ার ছেলে তারা মিয়া (৩২)। আহত ব্যক্তির নাম মো. নিজাম উদ্দিন (২৫)। তিনি রুয়াখাই গ্রামের ওজি উল্ল্যাহর ছেলে।

এদিকে জেলার ছাতক উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। তারা হলেন, জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মো. আরশ আলী (৫০), চরমহল্লা ইউনিয়নের মো. আব্দুস সামাদ (২৫) এবং জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মাইম মিয়া (১৮)।

অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫) স্থানীয় একটি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর জানিয়েছেন, নিহতের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, বোরো ধান কাটার মৌসুম চলছে, সঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আতঙ্ক। তাই কৃষকের সর্তকতা অবলম্বন করা উচিত। এই সময় আকাশে মেঘ দেখলে সবারই নিরাপদে আশ্রয় নেওয়া পরামর্শ দেন তিনি

আপডেট : ০৮:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩