চুয়াডাঙ্গা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে রাতভর সংঘর্ষ, গুলি, আহত ১০

Padma Sangbad
১৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলায় তিন জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছেন। স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

রোববার মধ্যরাত থেকে সোমবার (১ মে) সকাল পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চনপাড়া বস্তিতে আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে বস্তির মাদক কারবারি রায়হান মারুফ নামে একজনকে তুলে নিয়ে যাওয়ার সময় জয়নাল গ্রুপের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে।

এদিকে রায়হানের পক্ষের বোটলার স্বপন, শাওন, সাহাবুদ্দিন ও রিতার লোকজন খবর পেয়ে সংঘবদ্ধ হয়। অপরদিকে জয়নাল ইয়াছমিনের লোকজনও প্রতিহত করার প্রস্তুতি নেয়। রাত একটা থেকে সোমবার সকাল আটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে তিন জন গুলিবিদ্ধসহ ১০ জন গুরুতর আহত হয়। এসময় লুটপাট ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. আবির হোসেন বলেন, সকালে পুলিশ চনপাড়া বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি ওয়াকিটকি জব্দ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আপডেট : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩