চুয়াডাঙ্গা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই গরমে পথচারীদের দৃষ্টি কাড়ছে তালের শাঁস

Padma Sangbad
১২৬

কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের মোড়ে মোড়ে এই গরমে মিলছে সিজেনাল ফল তালের শাঁস। শনিবার সকালে পৌর এলাকার কলেজ স্টান্ডে দেখা মেলে এই তালের শাঁস বিক্রেতার। অত্যান্ত সুস্বাদু ও হাতের নাগালে পাওয়ায় সকল শ্রেণী পেশার মানুষ এই তালের শাঁস ক্রয় করে খাচ্ছেন। গাছের মালিকরা ভাল দাম পাওয়ায় পাঁকার আগেই গাছ থেকে তাল বিক্রি করে দিচ্ছেন।

একসময় কোটচাঁদপুর উপজেলার প্রতান্ত অঞ্চল জুড়ে বড় বড় তাল গাছের দেখা মিলতো। এখন আর তেমন দেখা মেলেনা। এসব গাছে বাস করতো শকুন, চিল, বাজ, বাবুইসহ বিভিন্ন প্রজাতির পাখি। তাল গাছ না থাকার কারনে এসব পরিবেশ বান্ধব পাখিগুলি হারিয়ে গেছে। তালগাছ বজ্রপাত নিরোধ, পরিবেশ বান্ধব, মাটির ক্ষয়রোধসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী গাছ হিসেবে বিবেচিত। এছাড়া অল্প জায়গায় সর্ববৃহত গাছটি বেঁচে থাকে অনেকদিন। বিভিন্ন প্রয়োজনে তাল গাছ কাটা হলেও বীজের অভাবে রোপন করা হচ্ছে না। এর ফলে দ্রুতই তালগাছ বিলিন হওয়ার আশঙ্কা করছেন বৃক্ষপ্রেমীরা। পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে দেখা যায় তালের শাঁস তালের শাঁস বিক্রি করছে। কলেজ স্টান্ডে হাইওয়ে সড়কের পাশে নাকড় গাছ তলায় বসে তালের শাঁস বিক্রি করছে কালীগঞ্জ উপজেলা তালসার গ্রামে থেকে পাইকারি দামে কিনে এনে হাতে কেটে খুচরা দামে বিক্রি করছেন চৌগাছা উপজেলার শিশু তলা চাকলা গ্রামের আনোয়ার ইসলাম সে জানান, শাঁস বিক্রি করে তার আব্বা। আমি বাড়ির কাজ করি আর তার পাশাপাশি আব্বা কে সহায়তা করি। আব্বা ভাত খাতি বাড়ি গিয়েছে তাই আমি বিক্রি করছি। গাছ ধরে তাল কিনি বেশি হলে ১ হাজার কোম হলে ৮ শত থেকে ৬ শত টাকা। গাছ থেকে পেড়ে এনে কেটে শাঁস বিক্রি করছি ৫ টাকা পিচ ৪টা ২০ টাকা। প্রতিদিন চারশত থেকে পাঁচশত তাল বিক্রি করি। উপজেলায় তার আব্বার মতো আরো অনেকে তালের শাঁস বিক্রির সাথে জড়িত।

তিনি আরও জানান, প্রায় ২০ বছর ধরে এ ব্যবসা করছে। তালের শাঁস ক্রেতা আলম বলেন, কাজ করে বাড়ি ফিরছিলাম হঠাৎ চোখে পড়লো তালের শাঁস তাই ২০ টাকা দিয়ে ৪টা শাঁস নিলাম মেয়ের জন্য। সিজেনাল ফল পেয়ে খুশি হবেনে সব সময় তো পাওয়া যায় না। শাহিনুর রহমান বলেন, তাল গাছ সাধারনত কেও রোপন করে না। তাল বর্ষায় পাকে। পুকুর বা নদী নালার পাড়ে বেশি হয় পাকা তাল গাছ থেকে পেড়ে পানিতে ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় গিয়ে গাছের জন্ম হয়। পরিকল্পিতভাবে তালের গাছ রোপণ করা গেলে বজ্রপাতে এত লোক মারা যেত না। কালের বিবর্তনে বিলুপ্ত হচ্ছে যাচ্ছে তাল গাছ। পরিবেশ বান্ধব তাল গাছ টিকিয়ে রাখার জন্য ভুমিকা রাখতে সচেতন মহল সবার সহযোগিতা কামনা করেন তিনি।।

আপডেট : ০৮:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩