চুয়াডাঙ্গা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়ায় হেলিকপ্টারে বাড়ির ছাদে নামলেন প্রবাসী পরিবার

Padma Sangbad
৭৫

আরিফুজ্জামান আরিফ ।।যশোরের শার্শার বাগআঁচড়ায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ির ছাদে নামলেন মানবী ওয়েল কেয়ার ইউএসএ- ২০ এর চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা।

রবিবার (১১ মে) আমেরিকা থেকে ঢাকায় অবতরনের পর বাংলাদেশ সময় দুপুর ২টায় নিজ বাড়িতে তৈরী হেলিপ্যাডে বেসরকারি একটি হেলিকপ্টারে পৌছান।

আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা যশোরের বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে। তিনি বাবাসহ পরিবার আমেরিকা প্রবাসী। মানবী আসাদ এষনা ইউএসএর একজন সফটওয়ার ইন্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) এলাকার অসহায়, দুঃস্হদের বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতা,চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদ্রাসা ও এতিমখানা অর্থ সহযোগিতা করে থাকেন।

মানবী আসাদ এষনা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে বাবা মা ও ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসীর এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি।এলাকা বাসীর ভালবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে দোয়া চাই।বেঁচে থাকতে চাই মানব কল্যাণে

স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনার পরিবারটি আমাদের গর্বের ধন। তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপশহর বাগআঁচড়া হেলিকপ্টার যোগে এই প্রথম প্রবাসীর আগমন বিরল ঘটনা। মানবী আসাদ এষনার হেলিকপ্টার যোগে আগমন ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। তার আগমনে আমরা খুশি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এদিকে হেলিকপ্টার যোগে তার নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশের উপস্থিতি ছিল প্রশংসনীয় ।

আপডেট : ০৯:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩