চুয়াডাঙ্গা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোটচাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন

Padma Sangbad
৮৭

কোটচাঁদপুর সংবাদদাতা।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৩ অনূর্ধ্ব – ১৭ (বালক ও বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কোটচাঁদপুর পৌরসভা ফুটবল একাদশ কুশনা ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, পৌর সভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, কুশানা ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, সাংবাদিক সুব্রত কুমার, মইন উদ্দিন খান, আব্দুল্লাহ বাশার প্রমুখ। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন রুস্তম কবির, লাইসম্যান ছিলেন মাহফুজ আহম্মেদ লিখন, কাজী সোহেল ও হামিদুর রহমান। সে সময় মাঠে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, দর্শক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

আপডেট : ০৭:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩