চুয়াডাঙ্গা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএম সব ভুলে গিয়েছে? প্রতিরোধ হলে প্রতিবাদ হবে,পঞ্চায়েত ভোটের সুর বাঁধলেন মমতা

Padma Sangbad
১৭৪

অনলাইন ডেস্ক।
এবার পঞ্চায়েত ভোটে প্রতিরোধের ডাক দিয়েছিলেন বিরোধীরা। বিশেষত সিপিএমের একাধিক নেতা এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন। প্রতিরোধের কথা বলেছিলেন তারা। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছিলেন তাঁরা। কিছু জায়গায় দেখা গিয়েছিল মনোনয়নপর্বে ঝান্ডার সঙ্গে বড় লাঠি বেঁধে প্রতিরোধের রাস্তায় নেমেছিল সিপিএম। তাতেই কি ঘুম উড়ল শাসকের?

শুক্রবার নবজোয়ারের সভা থেকে বিরোধীদের এই প্রতিরোধকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কালীঘাটে তৃণমূলের বৈঠকেও সেই প্রতিবাদ, প্রতিরোধের প্রসঙ্গ উঠে এল। সেখানে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন, প্রতিবাদ হলে প্রতিরোধ হবে।

নবজোয়ারের সভার বক্তব্য়ের প্রতিধ্বনি এদিন শোনা যায় দলের বৈঠকে। তিনি বার্তা দেন, ২০১১ সালে আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। ২০২৩ সালে এসে বলছি প্রতিরোধ হলে প্রতিবাদ হবে। সিপিএম ন্যাকা সব ভুলে গিয়েছে। কোনওদিন ভোট করতে দেয়নি। ২০০৩ সালে একটু ভোট করতে পেরেছিলাম। তাতে আমাদের ৭০জন মারা গিয়েছিলেন। সব ভুলে গিয়েছে সিপিএম?

একেবারে সরাসরি নিশানা সিপিএমকে। তবে এবার নেত্রী কার্যত ভোটের সুর বেঁধে দিলেন বলে মনে করছেন অনেকেই। তবে এই প্রতিবাদের সুরটা কেমন হবে সেটা ভেবেই অনেকের রাতের ঘুম উড়ে যেতে পারে বলে করছে রাজনৈতিক মহল।

ভাঙড়ে ভয়াবহ অশান্তি। বোমা গুলির লড়াই দেখেছে বাংলা। একের পর এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছে তৃণমূল। প্রতিরোধ তো দূরের কথা আতঙ্কে ঘরে ঢুকে পড়ছেন বিরোধীরা। একেবারে ২০১৮ সালের ছবি ফিরে আসছে। চারদিকে চুপ সন্ত্রাস। ঠিক বাম আমলে যেমন হত বিরোধীদের উপর। সেটাই যেন ফিরে এল এবার। ভয়াবহ পরিস্থিতি। মনোনয়ন জমা দিয়েও তুলে নিচ্ছেন বিরোধীদের অনেকেই। আসলে ভরসা নেই। সংগঠন নেই। রুখে দাঁড়ানোর মতো ভরসা পাচ্ছেন না। লড়াই করার মানসিকতা তলানিতে। জাঁকিয়ে বসছে ভয়। মৃত্যু মিছিল যেন সেই ভয়কেই বাড়িয়ে দিয়েছে আরও। সেকারণেই আর ঝুঁকি নিতে পারছেন না। তবে শাসক তৃণমূল অবশ্য সন্ত্রাসের অভিযোগ মানতে চায়নি।

এসবের মধ্য়ে কর্মীদের চাঙা করতে প্রতিরোধের কথা বলছেন সিপিএম নেতৃত্ব। আর ফুঁসে ওঠার মনোভাব আঁচ করেই পালটা দিলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গেই গোঁজ প্রার্থীদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হুঁশিয়ারি পঞ্চায়েত ভোটে যারা গোঁজ প্রার্থী হবেন তাদের আর দলে ফেরানো যাবে না। একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

আপডেট : ০৭:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩