চুয়াডাঙ্গা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বালুবোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে শিশুর মৃত্যু

Padma Sangbad
৭০

চুয়াডাঙ্গায় বালুবোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে শিশু নিহত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের মাঝের পাড়ায় বালুবোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে লামিম হোসেন নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লামিম হোসেন উকতো গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, লামিম হোসেন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে পোলিও টিকা কেন্দ্র থেকে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুত গতির বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে পড়ে যেয়ে চাকায় পিষ্ঠ হয়। পরিবারে সদস্যরা আহত লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় গ্রামের উত্তেজিত জনতা ঘাতক ট্রাক্টরটিসহ মাটিবহন করার কাজে নিয়োজিত কিছু ট্রাক্টর আটক করে। ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি মাহাব্বুর রহমান জানান, অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।।

আপডেট : ০৮:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩