চুয়াডাঙ্গা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪

Padma Sangbad
৮০

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আরও ৩ নারী গুরুতর আহত হন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লক্ষ্মী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী। আহত তিন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাউল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার নারী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মী রানী দাসকে মৃত বলে ঘোষণা করে। আহত তিন নারী হাসপাতালে ভর্তি রয়েছে।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্র্যাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপডেট : ০৭:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩