চুয়াডাঙ্গা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত তিন, আহত ৩০

Padma Sangbad
৩৫

অনলাইন ডেস্ক।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০)এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালাদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

এতে ঘটনাস্থলেই সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে মালাদার গ্রুপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়দের ভাষ্যমতে, এই দুই গ্রুপের মধ্যে জায়গা-জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপডেট : ০৯:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩