শিরোনাম :
কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Padma Sangbad

কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১২ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
পৌর শহরের খান আবাসিক হোটেলের ১১৮ নং রুম থেকে ১২ পিস ইয়াবা সহ আজনবী জীবন বিশ্বাস (২৮) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
শনিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই নাজিবুল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
আজনবী জীবন বিশ্বাস যশোর জেলার কোতোয়ালী থানার লোন অফিস পাড়ার আহম্মেদ বিশ্বাসের এর ছেলে।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন জানান, রবিবার সকালে মাদক মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।।

























