চুয়াডাঙ্গা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গায় সড়কে ঝরলো দুই খাদ্য কর্মকর্তার প্রাণ

Padma Sangbad
৭৮

অনলাইন ডেস্ক।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার কুলপালা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা খাদ্য গুদামের পরিদর্শক নজরুল ইসলাম (৫৮) ও সহকারী খাদ্য পরিদর্শক সাইদুর রহমান (৩৫)। নজরুল মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলীর ছেলে এবং সইদুর মেহেরপুরের গোবিপুর গ্রামের আনছার আলীর ছেলে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান জানান, তারা অফিস শেষে মেহেরপুর ফিরছিলেন। পথে একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে। এসময় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সোমবার সকালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আপডেট : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩