চুয়াডাঙ্গা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি IMD-র, এখন কোথায় অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ?

Padma Sangbad
১৪৯

অনলাইন ডেস্ক।
এখন কোন অঞ্চলে অবস্থান করছে গভীর নিম্নচাপটি? কখন এটি শক্তি হারাবে? আগামী কয়েক ঘণ্টায় কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে চলেছে এই সিস্টেমের জেরে? সর্বশেষ বুলেটিনে এই সব প্রশ্নেরই জবাব দিয়েছে মৌসম ভবন। জেনে নিন গভীর নিম্নচাপের সাম্প্রতিক আপডেট।

কলকাতার থেকে বেশ কিছুটা দূরে চলে গেল অতি গভীর নিম্নচাপটি। গতরাতে ক্রমেই বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢোকে এই সিস্টেমটি। সরাসরি কলকাতার ওপর দিয়ে এই সিস্টেমটি যায়নি। বেশ কিছুটা উত্তর দিয়ে এটি চলে গিয়েছে পশ্চিমের জেলাগুলির দিকে। তবে এর প্রভাব খুব ভালো ভাবেই পড়ে চলেছে তিলোত্তমায়। তাছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ প্রবল বৃষ্টি হবে এই অতি গভীর নিম্নচাপের জেরে।

আজ সকালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৌসম ভবন জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি ভোরের দিকে পশ্চিমের বাঁকুড়ার খুব কাছে ছিল। কলকাতার থেকে পশ্চিম উত্তরপশ্চিমে ১৩০ কিমি দূরে অবস্থান করছে এই অতি গভীর নিম্নচাপটি। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে সেই অতি গভীর নিম্নচাপটি।

মৌসম ভবন সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত এই সিস্টেমটি অতি গভীর নিম্নচাপ হিসেবেই এগোতে থাকবে। তারপর সেটি দুর্বল হয়ে পরবর্তী কয়েক ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। আজ গোটা দিনই তারপর এটি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে। ক্রমেই বাতাসের বেগও কমবে।

মৌসম ভবন জানিয়েছে, আজ সকালে গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিমি প্রতি ঘণ্টা। এই সময়ে দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। এরপর দুপুর ১২টা নাগাদ ঝোড়ো হাওয়ার বেগ আরও কিছুটা কমবে। সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। এই সময়ে দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

এরপর সন্ধ্যা ৬টার পর গভীর নিম্নচাপের শক্তি আরও কিছুটা কমবে। সেই সময় হাওয়ার গতিবেগ কমে হবে ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা। এই সময়ে দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। এরপর ৩ অগস্ট সকালে সিস্টেমটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই সময় হাওয়ার গতিবেগ কমে হবে ২৫ থেকে ৩৫ কিমি প্রতি ঘণ্টা। এই সময়ে দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

অতি গভীর নিম্নচাপের জেরে বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি জারি থাকবে। স্টেশন ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় মন্দারমণি, বেলদা, ঝাড়গ্রাম, শালবনি, মুকুটমণিপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে কমলা সতর্কতা জারি রয়েছে এই এলাকায়। এছাড়া মৌসম ভবনের তরফে অঞ্চল ভিত্তিক সতর্কতা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গেই।
সুত্র: হিন্দুস্তান টাইমস।

আপডেট : ১১:১৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩