শিরোনাম :
কোটচাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিভিন্ন ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত
Padma Sangbad

কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার উছেন মে’এর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র (২) জাহিদ হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম প্রমূখ।
লাইভ ভেরিফিকেশনে পর্যায়ক্রমে ৪, ৫ ও ৬ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল ভাতাভোগীদের পৌরসভার নিজ নিজ ওয়ার্ডে স্ব-শরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।





















