চুয়াডাঙ্গা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু নতুন আক্রান্ত ২৫

Padma Sangbad
১৯০

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন। সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন। এদিকে বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে। সে ২ দিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

আপডেট : ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩