চুয়াডাঙ্গা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন অরণ্য

Padma Sangbad
৯৪

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ঝিনাইদহের কৃতি সন্তান সৌমিক আহমেদ অরণ্য। একই সাথে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে। সৌমিক আহমেদ অরণ্য ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের শামসুর রহমান মনার সন্তান।

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌমিক আহমেদ অরণ্যকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। এছাড়াও সদ্য ঘোষিত কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫১ সদস্য বিশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে তিনি বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

ছাত্রদল নেতা সৌমিক আহমেদ অরণ্য জানান, নতুন দায়িত্ব পাওয়ায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহন করবো।

আপডেট : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩