চুয়াডাঙ্গা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Padma Sangbad
৭৬

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় মিনেজ পাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা ট্রেনের চালক আমাদের জানায় স্টেশনের কিছু দুর আগেই একটি মরদেহ পড়ে আছে। পরে মিনেজপাড়া নামক স্থানে গিয়ে মাথা থেকে দেহ আলাদা অবস্থায় পাওয়া যায়।

হয়তো রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

তারা এসে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্টেশন মাস্টার।।

আপডেট : ০৮:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩