চুয়াডাঙ্গা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বহু সেনাকে আটক করেছে হামাস

Padma Sangbad
১০২

আল-আকসা মসজিদে হামলার জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের আকস্মিক হামলায় ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের বহু সেনাকে আটক করা হয়েছে দাবি করেছে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড।
এর আগে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে।
হামাসের এ দ্বিমুখী হামলায় এখন পর্যন্ত ২২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন অন্তত ৫৪৫ জন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি। আমরা যুদ্ধের মধ্যে রয়েছি এবং এই যুদ্ধে আমরাই জিতবো।
হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। সূত্র : রয়টার্স

আপডেট : ১০:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩