চুয়াডাঙ্গা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদিনহো বাংলাদেশে আসছেন বুধবার

Padma Sangbad
৮০

দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে বাংলাদেশ সফরে আসছেন কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে বুধবার (১৮ অক্টোবর) ঢাকা সফরে আসবেন তিনি।

এর আগে গত ২০২০ সালের জানুয়ারিতে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বাংলাদেশ এসেছিলেন কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে দুই প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে ও দিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিলো। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকেও ঢাকায় আনার নেপথ্য কারিগর ছিলেন এই বাঙালি ক্রীড়া উদ্যোক্তা। এবার রোনালদিনহোকেও বাংলাদেশে আনার পেছনে কাজ করছেন তিনি।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেয়া হয়েছে রোনালদিনহোর বাংলাদেশ সফরের খবর। বাংলাদেশের স্পোর্টস এনার্জি ড্রিংকস ব্রান্ড ব্রুভানার আয়োজনে বাংলাদেশে আসছেন রোনালদিনহো। ব্রুভানার পৃষ্ঠপোষকতায় আয়োজন করবে ক্রিয়েশন ওয়ার্ল্ড।

রোনালদিনহোর বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়নি। মার্টিনেজকে বাংলাদেশের সমর্থকরা ঠিকভাবে দেখতে পারেননি তার সফরকালে। তবে রোনালদিনহোর ক্ষেত্রে ভিন্নরকম কিছুর ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কারণ ইতোমধ্যেই ব্রুভানা রোনালদিনহোর সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ করতে কুইজ শুরু করেছে। কুইজে বিজয়ীরা পাবে ব্রাজিলিয়ান কিংবদন্তীর সঙ্গে দেখার করার সুযোগ।

আপডেট : ১১:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩