শিরোনাম :
বেনাপোলে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
Padma Sangbad

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোলে সজীব হোসেন (১৬) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
সজীব বেনাপোলের গয়ড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
বুধবার সকালে বেনাপোলের খড়িডাঙ্গা পদ্মবিলের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি খড়িডাঙ্গা পদ্ম বিলের ধান ক্ষেতে এক যুবকের গলাকাঁটা মরদেহ পড়ে রয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পোস্ট মর্টেমের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা কান্ড সংগঠিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরনের চেষ্টা চলমান রয়েছে।।






















