চুয়াডাঙ্গা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে

Padma Sangbad
২০

অনলাইন ডেস্ক।।
শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকায় ফেরার পথে নিজের গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে।’

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতা চালানোর প্রেক্ষাপটে আজ গোপালগঞ্জে উচ্চপর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকিরের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি) মহাপরিচালক (ডিজি) ফারুক আহম্মেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ বেলা ১১টার দিকে এই শীর্ষ কর্মকর্তারা গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। পরবর্তীতে বিকেল ৩টার দিকে তারা সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন আইজিপি এবং এসআরবি ও বিজিবি ডিজি।

আপডেট : ১০:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬