চুয়াডাঙ্গা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিকের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর

Padma Sangbad
৩৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির কাছে সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন মালিকের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়ার এলাকায় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির কাছাকাছি এ ঘটনা ঘটে। হুসাইন মালিক বাংলাদেশ বেতার, দীপ্ত টিভি ও জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত।

তার বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হুসাইন মালিক, তিনি নিজে ও পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেটকারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায় এবং গাড়িটি ভাঙচুর করে।

হাসান মালিক বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘটনার পর হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন।।

আপডেট : ১০:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬