ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল

কোটচাঁদপুর প্রতিনিধি।।
নিরীহ ফিলিস্তিনীদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কতৃক হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুসুল্লিরা।
শুক্রবার জুম্মা নামাজ শেষে মেইন বাসস্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের হয়।
পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ শেষে কোটচাঁদপুর মেইন বাসস্টান্ডে সমাবেশ করেন তারা। এসময় বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গাবতলাপাড়া মাদ্রাসার মুহ্তামিম মওলানা আমান উল্লাহর, ইসলামি ঐক্য আন্দোলনের পৌর শাখার সংগঠনি সম্পাদক ইনারুল ইসলাম, মওলানা ইব্রাহিম খলিল, হাফেজ রবিউল ইসলাম, মওলানা মুফতী ওমর ফারুক, হাফেজ মওলানা আলী আজম প্রমুখ। এসময় বক্তারা বলেন,
ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে, জুলুম-নির্যাতন চলমান,তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি।ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে, প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, ইসরাইল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।






















